National

আর্টিসান সেপাক টাকরো সুপার সিরিজ ১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আর্টিসান সেপাক টাকরো সুপার সিরিজ ১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) পল্টন ময়দান সংলগ্ন জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে দুই দিনব্যাপী "আর্টিসান সেপাক টাকরো সুপার সিরিজ-১" প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক, প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দৌলতুজ্জামান খান, এনডিসি (যুগ্মসচিব), নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, ফেডারেশনের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ । 

খেলার ফলাফলঃ

 

পুরুষ বিভাগের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২ – ০ সেটে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


মহিলা বিভাগের খেলায় গ্রুপ লীগ পয়েন্টের ফলাফলের ভিত্তিতে রাঙামাটি জেলা দল চ্যাম্পিয়ন (দলীয় পয়েন্ট ৬) এবং নীলফামারী জেলা দল (দলীয় পয়েন্ট ৪) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।



News Video Links


https://www.facebook.com/share/v/1drk864Ykm/


https://www.facebook.com/share/v/1HinCNZNj2/



Event Gallery